সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গালওয়ান সংঘর্ষের পর প্রথম মুখোমুখি মোদি-জিনপিং

পূর্ব লাদাখের প্রত্যন্ত গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের দুই বছর পর প্রথম মুখোমুখি দেখা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ বৈঠকের নৈশভোজে নরেন্দ্র মোদি ও শি জিনপিং মুখোমুখি হওয়ার পরে করমর্দন করেন। এরপর কিছুক্ষণ কথাও বলেন তারা।

তবে লাদাখ-কাণ্ডের পর এই প্রথম জনসমক্ষে তাদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার পার্শ্ববৈঠকের সম্ভবনা নেই বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদি। নিজের রাজ্য গুজরাটে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ান-কাণ্ডের পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল।

গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি ও জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com