সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গ্রাহক সেবা নিশ্চিতে অগ্রাধিকার, বললেন রবির সিইও

রবির সিইও হিসেবে নিজের অগ্রধিকারের কথা বলতে গিয়ে রাজীব শেঠি বলেন, গ্রহক সেবাই হবে তার প্রধান আগ্রাধিকার। এই লক্ষ্যে আরো মানসম্মত সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি ধরে রাখতে চান তিনি।

আজ বুধবার রবি কর্পোরেট অফিসে টেলিকম সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রাজীব। এ ছাড়া আগামী দিনগুলোতে রবিকে নেতৃত্ব দেওয়ার বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন নতুন সিইও।

তিনি আরো বলেন, অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে আমরা গ্রাহকদের মতামত গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে চাই। আমরা সেবার গুণগতমান নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেব যাতে গ্রাহকদের ডিজিটাল জীবনধারা উপভোগ করার পথ আরো সুগম হয়।

ফোরজি সেবা প্রদানে রবির অগ্যণী ভূমিকা কথা তুলে ধতে গিয়ে তিনি বলেন, রবির মোট গ্রাহকের (৫ কোটি ৪৪ লাখ) ৫০ দশমিক ৯ শতাংশ গ্রাহক ফোরজি ব্যাবহারকারী এবং মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬৭ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। এমনকি আপনি যদি ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে দেখেন, মোট গ্রাহকের পরিপ্রেক্ষিতে রবির ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ। ৭৫ দশমিক ৫ শতাংশ। ১৫ হাজার ২১৯টির বেশি ফোরজি সাইট নিয়ে দেশের ৯৮ দশমিক ২ শতাংশ জনসংখ্যার কাছে ফোরজি নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে রবি।

সরকারের স্টেকহোল্ডারদের সাথে তার আলোচনার বিষয়ে তিনি বলেন, এ খাতের প্রতি সরকারের সক্রিয় অবস্থান দেখে আমি খুবই উৎসাহিত। সব অপারেটরের জন্য সমান ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে বিশেষ ধন্যবাদ জানাই। গত সাত বছরে টেলিযোগাযোগ শিল্পে আমরা বিশাল অঙ্কের মূলধনী বিনিয়োগ করেছি। সব অপারেটরের জন্য সমান ব্যবসায়িক সুবিধা নিশ্চিত হলে শেয়ারহোল্ডাররা আরো বিনিয়োগে উত্সাহী হবেন।

রবির ডিজিটাল উদ্ভাবনে সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বেসরকারি খাতের মধ্যে রবিই প্রথমবারের মতো চারস্তর বিশিষ্ট ডাটা সেন্টার স্থাপন করছে। এআই ম্যাচিউরিটি ইনডেক্সেরে দিক দিয়ে আজিয়াটা পরিচালিত কম্পানিগুলোর মধ্যে টানা তিন বছর বেস্ট অপারেটিং কম্পানির স্বীকৃতি পেয়েছে রবি। দেশের এন্টারপ্রাইজ খাতের উদ্ভাবনী ডিজিটাল সল্যুশনের প্রয়োজনের দিকটি মাথায় রেখে সম্প্রতি আমার ‘রবি ফর বিজনেস’ নামে একটি নতুন এন্টারপ্রাইজ বিজনেস ব্র্যান্ড চালু করেছি।

রবির চালু করা বিডিঅ্যাপসকে আইসিটি ডিভিশন জাতীয় অ্যাপস্টোরের স্বীকৃতি দিয়েছে। প্রতিমাসে গাহকদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশনের পরিমাণ ৫৮ কোটি টাকা। এর মধ্যে ৫২ শতাংশই ঘটে আমাদের মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে। এ ছাড়া আমাদের মোট রিচার্জের ৩৮ শতাংশ হয় ডিজিটাল প্ল্যাটফর্মে। তাই ডিজিটাল যুগের পরববর্তী ধাপে পৌঁছানোর জন্য সামগ্রিকভাবেই প্রত রবি। আমাদের সিএসআরের একটি ফোকাস এরিয়া হলো ২০৫০ সালের মধ্যে জিরো ইমিশন। রবি কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে নানামুখী উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, ডিজিটাল এডুকেশন ডোমেইনে তাত্পর্যপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ রবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com