সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নানা দাবিতে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে চলছে বাস ধর্মঘট। জেলা বাস মালিক সমিতির ডাকে শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয় ৩৬ ঘণ্টার ধর্মঘট।
ধর্মঘটের জেরে সকাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বাস না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। কেউ কেউ বাড়তি ভাড়ায় বিকল্প যানবাহনে রওনা হচ্ছেন।
এদিকে বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদ ও সড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতে হবিগঞ্জেও পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে মটর মালিক গ্রুপ।
একই দাবিতে দুইদিনের ধর্মঘট ডাকা হয়েছে মৌলভীবাজারেও। এ ছাড়া সিলেটে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।