সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশিদের জন্য পর্তুগালের ভিসা সহজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশিদের জন্য পর্তুগালের ভিসা সহজ করাসহ নানা বিষয়ে দুই দেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সকালে বাংলাদেশ-পর্তুগালের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বিস মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।

শুক্রবার (১৮ নভেম্বর) বাংলাদেশ-পর্তুগাল সম্পর্ক দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য গভীরতর অনুসন্ধান-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এতে অতিথি বক্তা ছিলেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রে।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলার বিষয়ে দুই দেশের কথাবার্তা চলছে। তবে আপাতত জোর দেয়া হচ্ছে দিল্লিতে না গিয়ে কীভাবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা যায়।

শাহরিয়ার আলম বলেন, পর্তুগালের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক। এই সম্পর্ক দিনে দিনে আরও বাড়ছে। পর্তুগালে বাংলাদেশের শক্তিশালী কমিউনিটি রয়েছে। এই কমিউনিউটির পরিবারের সদস্যদের জন্য আমরা ভিসা সহযোগিতা চাই।

পরে পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিসকো অ্যান্ড্রো বলেন, ১০ হাজারের মতো বাংলাদেশি পর্তুগালে বসবাস করছে। এই মানুষগুলো কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে এটা ঠিক। কিন্তু কীভাবে এটির উন্নয়ন ঘটানো যায় সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছি আমরা।

ফ্রান্সিসকো অ্যান্ড্রো বলেন, দেশটির শ্রমবাজার সারা বিশ্বের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ফ্রান্সিসকো অ্যান্ড্রো বলেন, সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে একমত পর্তুগাল। অনেক চলমান সঙ্কটের সাথে রোহিঙ্গা সঙ্কটটিও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে পর্তুগাল এ সংকটের সমাধান চায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com