শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মহাজাগতিক মেঘের নান্দনিক ছবি তুলে জেমস ওয়েবের চমক

আবারও চমক দিল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। এবার মহাজাগতিক মেঘের নান্দনিক ছবি পাঠিয়েছে জেমস ওয়েব। ছবিতে কমলা এবং নীল ধুলোর তৈরি বালুঘড়ির মতো একটি দৃশ্য ফুটে উঠতে দেখা গেছে। আর এই মেঘের কেন্দ্রে তৈরি হচ্ছে একটি নবীন নক্ষত্র।

রঙিন এই মেঘ শুধু ইনফ্রারেড আলোতেই দৃশ্যমান হয়। তাই এর আগে এ ধরনের মেঘের ছবি সামনে আসেনি। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপে নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা থাকায় প্রথমবারের মতো অসাধারণ এই ছবি তোলা সম্ভব হয়েছে। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

এই মহাজাগতিক মেঘের কেন্দ্রে যে নবীন নক্ষত্রের জন্ম হচ্ছে, সেটি প্রোটোস্টার এল/ওয়ান/ফাইভ/টু/সেভেন নামে পরিচিত।

নাসা জানিয়েছে, নক্ষত্রের সাথে আশপাশের বস্তুর সংঘর্ষের ফলে এই মেঘ সৃষ্টি হয়েছে। নীল রঙের অংশে ধুলোর স্তর অত্যন্ত হালকা আর কমলা রঙের অংশে খুব ভারী। প্রোটোস্টারের বয়স এক লাখ বছর হলেও নক্ষত্রটি তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এখনো এর নিজস্ব জ্বালানি তৈরি হয়নি।

বিজ্ঞানীরা জানান, এর চারপাশে ঘিরে থাকা সৌরজগতের সমান কালো চাকতিই নক্ষত্রটিকে শক্তি জোগাবে এবং ভবিষ্যতে পারমাণবিক বিক্রিয়া শুরু করবে। এই নক্ষত্রের গঠন দেখে প্রাথমিক অবস্থায় সৌরজগৎ কেমন ছিল সে বিষয়ে ধারণা পাওয়া যায়। পৃথিবী থেকে ৪৩০ আলোকবর্ষ দূরে নক্ষত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত টার্টারাস নক্ষত্রপুঞ্জে প্রোটোস্টারের অবস্থান।

এ বছরের জানুয়ারিতে মহাকাশে স্থাপন করা হয় জেমস ওয়েব টেলিস্কোপ। এর প্রধান লক্ষ্য সাড়ে ১৩ কোটি বছর আগের নক্ষত্রের আলো আবিষ্কার এবং বাসযোগ্য গ্রহের সন্ধান করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com