শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার উপলব্ধি করেছিলেন : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ৫০ বছর আগে দেশের মানুষের স্বাস্থ্য সেবা প্রাপ্তির অধিকার উপলব্ধি করেছিলেন। তাই তিনি স্বাস্থ্যসহ পাঁচটি মৌলিক অধিকার প্রাপ্তির অধিকারকে সংবিধানে সংযোজন করেন।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনকালে একথা বলেন।
পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হৃদয় জুড়ে ছিলো দেশের মানুষের কল্যাণ চিন্তা। বঙ্গবন্ধু নিজের দূরদর্শীতা দিয়ে জনগনের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা  প্রাপ্তির অধিকার নিশ্চিত করেন। এসব অধিকার প্রাপ্তির সুযোগ তৈরী করে জনগণের সমৃদ্ধি আর সুন্দর জীবন যাপন নিশ্চিত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার নীতি অনুসরণ করে দেশে প্রযুক্তি ও বিশেষায়ণ সুবিধার মাধ্যমে দেশের মানুষের স্বাস্থ্য সেবাপ্রাপ্তি নিশ্চিত করেছেন। প্রযুক্তি সুবিধার মাধ্যমে তিনি এই সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। এখন মানুষ টেলিমেডিসিন সুবিধা গ্রহণ করে খুব সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। আমরা সময়ে-সময়ে মেডিকেল ক্যাম্প আয়োজন করে মানুষের কাছাকাছি চিকিৎসা সেবাকে নিয়ে গেছি।
অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক নিয়োগ, সহায়ক উপকরণ প্রদানের মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছে সরকার। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত ২০ বছরে একটি এম্বুলেন্স না থাকলেও বিগত ১৩ বছরে এই হাসপাতালে অত্যাধুনিক তিনটি এম্বুলেন্স প্রদান করা হয়েছে। এখন আর কোন মানুষ স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে বঞ্চিত হয়না।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ড. আহমেদ তাহির হামিদ এবং সদস্য ড. সালমান, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. গোলাম কিবরিয়া বক্তব্য রাখেন।
সিংড়া ডায়াবেটিক সমিতি ও মক্কা হাসপাতালের সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু ক্যাম্পে প্রায় ৪ হাজার রোগী নিবন্ধিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com