সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
প্রায় ৯ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। যুদ্ধে ইরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন নগরীতে হামলা চালানোর পর এবার চালকবিহীন এই বিমান তৈরির জন্য তেহরানের সঙ্গে চুক্তি করেছে মস্কো। ওয়াশিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থাগুলো।
নভেম্বরের শুরুতে ইরানে এক বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে বলা হয়।
এ ঘটনা সম্পর্কে অবগত তিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ড্রোন তৈরি শুরু করতে প্রযুক্তি ও মূল উপাদান হস্তান্তরে তৎপর হয়েছে দুই দেশ। কয়েক মাসের মধ্যে রাশিয়ায় ড্রোনের উৎপাদ শুরু হতে পারে।
গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেইনে গত অগাস্ট থেকে রাশিয়া ইরানের তৈরি ৪০০ আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করেছে। এইসব ড্রোনের বেশিরভাগই বিদ্যুৎ প্রকল্পের মতো বেসামরিক অবকাঠামোর ওপর হামলায় ব্যবহার করা হয়েছে।
তবে আগেই, কিয়েভ অভিযোগ করেছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সহায়তা দিচ্ছে তেহরান। তবে, বারবারই সেই অভিযোগ অস্বীকার করে ইরান।