সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) দিনব্যাপী জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের আয়োজনে ও অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার ৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দাবা প্রতিযোগিতার আয়োজক একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মোশতাক আহমদ মম প্রমুখ।

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন যথাক্রমে ঝিনাইদহের দাবাড়ু এম ডি আবজিদ রহমান, দ্বিতীয় টাঙ্গাইলের দাবাড়ু মাসুম হোসাইন, তৃতীয় মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, চতুর্থ মৌলভীবাজারের দাবাড়ু আব্দুল জলিল, পঞ্চম নারায়ণগঞ্জের দাবাড়ু মো. আবু হানিফ, ষষ্ঠ সিলেটের দাবাড়ু শ্রী সুকেন, সপ্তম মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো. সাইফুল আলী, অষ্টম মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ।

এ ছাড়াও নারীদের জন্য নির্ধারিত ৯ম ও ১০ পুরস্কার পান শ্রাবণী আক্তার ও হামিদা বেগম ঝুমা। অনূর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১১ ও ১২তম পুরস্কার পান ইশান খান ও আহনাফ হক আফিফ।

খেলায় প্রধান আর্বিটারের দায়িত্বপালন করেন হাসনাত এলাহী চৌধুরী। তাকে সহযোগিতা করেন দাবাড়ু আতিকুর রহমান খান শামিম ও দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com