শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিটিসিএল ঘুরে দাঁড়িয়েছে : লোকসান কাটিয়ে লাভ করেছে পৌণে ৭ কোটি টাকা

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পনি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঘুরে দাঁড়িয়েছে।
একটানা ১৫ বছর যে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, এখন সেই প্রতিষ্ঠানটিই  লোকসা কাটিয়ে লাভের মুখ দেখছে। বিটিসিএল ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএল’র বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়।
বিটিসিএল’র বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০০৭ -২০০৮ অর্থ বছরে বিটিসিএল’র লোকসান ছিলো প্রায় ৩শ’৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমান ছিলো প্রায় ৫শ’ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-’২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com