সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শুরু হয়েছে রবির ফ্ল্যাগশিপ ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারসের তৃতীয় সংস্করণে স্টার্টআপ প্রস্তাব জমা দেওয়ার সুযোগ। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা https://www.robi.com.bd/en/personal/r-ventures এই লিঙ্কটি ব্যবহার করে তাদের প্রাথমিক পর্যায়ের এবং অগ্রসরমান স্টার্টআপগুলো নিবন্ধন করতে পারবেন।
সম্প্রতি ‘আর-ভেঞ্চারস ৩.০’-এ নির্বাচিত স্টার্টআপগুলোতে আড়াই কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে রবি।