শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আটটি বিদেশি পে চ্যানেল সেবা দেবে বেক্সিমকো ডিজিটাল

বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল-১ ব্যবহার করে সারা দেশে আটটি বিদেশি পে চ্যানেলের ক্লিন ফিড বিতরণ করবে বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেড (বিডিডিএল)। বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বিডিডিএল এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

রাজধানীতে বিএসসিএল’র অফিসে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশ স্যাটেলাইট কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম এবং বেক্সিমকো ডিজিটাল ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) মোস্তফা জামানুল বাহার।

এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com