সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে একটি ব্যবসায়ী সিন্ডিকেট ভেজাল ও মানহীন পশু খাদ্য তৈরি করছে। এসব খাদ্যে প্রয়োজনীয় উপকরণের সঙ্গে মেশানো হচ্ছে মেয়াদ উর্ত্তীণ আটা, বালু ও সিরামিকসের ধুলা। পরে নামিদামি কম্পানির সিল দেওয়া বস্তায় ভরে বাজারজাত করা হচ্ছে। ফলে ভেজাল খাদ্য খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু।
উপজেলার বিভিন্ন স্থানে এ রকম অর্ধশতাধিক কারখানা থাকলেও তা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।