সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নওগাঁয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

নওগাঁয় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শিরোনামে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ’র জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষ নওগাঁ’র কর্মকর্তা চিন্ময় প্রামানিক। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লক্ষ্য, প্রয়োজনীয়তা, খাদ্য ব্যবসায়ীদের পালনীয় প্রশাসনিক বিভিন্ন বিষয়াদি এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইব্রাহীম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা মোঃ শামীম হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন ও ব্যাবসায়ী কাজী জিয়াউর রহমান বাবলু ও সাব্বির আনসারী।
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এটি প্রথম সভা। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ীরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com