শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশসহ ৮৪ দেশের হোয়াটসঅ্যাপ গ্রাহকের তথ্য চুরি

বাংলাদেশসহ ৮৪ দেশের প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছে। ব্যবহারকারীদের ফোন নম্বর চুরির পর এসব ডেটা অনলাইন ফোরামে বিক্রিও করেছে সাইবার অপরাধীরা। সাইবার নিউজের এক প্রতিবেদনে জানানো হয় এসব তথ্য।

নিরাপদে বার্তা লেনদেনসহ অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় প্রায় ২শ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের। মেটার মালিকানাধীন এই অ্যাপে ব্যবহার করতে হয় ফোন নম্বর।

সম্প্রতি ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের মোট ৮৪ দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর সাইবার অপরাধীদের কাছে বেহাত হয়েছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মিসর, রাশিয়া। এসব তথ্য অনলাইন ফোরামে বিজ্ঞাপনও দিয়েছেন তারা।

এ তালিকায় বাংলাদেশের ৩৮ লাখ ১৬ হাজারের বেশি ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছে। সর্বোচ্চ মিশরের প্রায় সাড়ে ৪ কোটি, ইতালির সাড়ে ৩ কোটি, যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২০ লাখ, সৌদি আরবের ২ কোটি ৯০ লাখ, ও যুক্তরাজ্যের ১ কোটি ১০ লাখ এবং রাশিয়ার ১ কোটির ব্যবহারকারীর ডেটা চুরি হয়েছে।

তবে কীভাবে সাইবার অপরাধীরা এসব তথ্যভাণ্ডারে ঢুকেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ফাঁস হওয়া ফোন নম্বর কাজে লাগিয়ে স্প্যাম মেইল পাঠাতে পারে তারা। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়াসহ ব্যবহারকারীদের কার্যক্রমের ওপরও নজরদারিও চালাতে পারে তারা।

তাই ব্যবহারকারীরা হ্যাকারদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ও প্রোফাইল ছবি লুকানো ছাড়াও, তারা অন্য কিছু সেটিং ব্যবহার করে নিজেদের রক্ষা করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com