সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দাখিলের ফলাফলে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে

দাখিল পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা এ বছরও দেশের শীর্ষস্থানে রয়েছে। এ মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান ও সাধারণ বিভাগে ৩৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এদের মধ্যে ১৮৮ জন জিপিএ ৫ এবং ১৪১ জন ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এ মাদ্রাসা প্রতিবছরই দাখিলের ফলাফলে শীর্ষস্থান অর্জন করে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম আজ সোমবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে মাদ্রাসার ক্যাম্পাস। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম জানান, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপলাভ করেছে। ফলাফলে প্রতিবছরই মাদ্রাসাটি এগিয়ে থাকে। বর্তমানে এ মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে। অনার্স ও মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশের সেরা হয়ে গৌবর অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য তিনি শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাসটেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময় ফিডব্যাক ক্লাস, অভিভাবকদের সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষায় এ প্রতিষ্ঠানটি বরাবরই গৌরবোজ্জল ফলাফল লাভ করছে। তিনি এ প্রতিষ্ঠানটির উন্নতির জন্য শিক্ষক ও অভিভাবকসহ সর্বমহলের আন্তারিক সহযোগিতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com