সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আজই, পদ প্রায় ২৩০০

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি বুধবার (৩০ নভেম্বর) প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সে সভাতেই ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫তম বিসিএসে ২৩টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ চিকিৎসক। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিগত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com