বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিএনপি সমাবেশকে ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দিবে। আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সতর্ক পাহারায় থাকবে। বুধবার সচিবালয়ে ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন তথ্য জানান।
তিনি বলেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়?
বিএনপি কেন তাদের সমাবেশকে ঘিরে ১০ ডিসেম্বর বেছে নিয়েছে আন্দোলনকে কেন্দ্র করে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি কী জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়।
১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন এবং সাংবাদিক সৈয়দ নাজমুল হক এই দুজনকে পাক হানাদার বাহিনী ও আলবদর বাহিনী উঠিয়ে নিয়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই বুদ্ধিজীবী হত্যার মতো নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়।
তিনি আরো বলেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো বদ উদ্দেশ্য আছে? কোন মতলবে তারা এটা চায়? আওয়ামী লীগ ১০ ডিসেম্বর সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।