সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিয়ানমারে অস্থিরতা রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় বাধা

রোহিঙ্গা প্রত্যাবাসনে এবার বড় বাধা হয়ে সামনে এসেছে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা। এদিকে সময় যত গড়াচ্ছে, বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকিও ততই বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই বার্তাই জোরেসোরে পৌঁছে দিচ্ছে ঢাকা।

বিশ্লেষকরা বলছেন, জটিল এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্কতার সঙ্গে এগোতে হবে সংকট সমাধানের পথে।

ছোট পরিসরে হলেও এ বছরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পরিকল্পনা ছিল সরকারের। এ নিয়ে আলোচনাও হয় মিয়ানমার সরকারের সঙ্গে। আর এর মধ্যস্তা করে চীন।

এ উদ্যোগ ফলপ্রসূ করতে বেইজিংয়ের সঙ্গে এগিয়ে এসেছিল টোকিও-মস্কো। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধপরিস্থিতির মধ্যে প্রত্যাবাসন কতটুকু টেকসই হবে তা নিয়ে এখন নিশ্চিত হতে পারছে না দেশগুলো।

এতে এ দফায়ও ভেস্তে গেছে রোহিঙ্গা ফেরানোর পদক্ষেপ।

এদিকে ১২ লাখ রোহিঙ্গা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বাংলাদেশ। প্রতি বছরই কমছে আন্তর্জাতিক মানবিক সহায়তা। পাশাপাশি আশ্রয় শিবিরসহ কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বাড়ছে অপরাধ প্রবণতা। পাঁচ বছরে অন্তর্কোন্দলের জেরে নিহত একশর বেশি রোহিঙ্গা, মামলা হয়েছে হাজারের বেশি।

এ অবস্থায় রাখাইনে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ তৈরিতে জাতিসংঘের কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছে ঢাকা। বিশ্ব সম্প্রদায়কে বলা হচ্ছে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com