সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিনিতে সংকট, চাল-আটা-সয়াবিনের দাম বাড়তি

দাম বাড়ালেও বাজারে চিনির সংকট কাটেনি বলে দাবি করছে ব্যবসায়ীরা। খোলা চিনি নেই, প্যাকেট চিনিও নাগালের বাইরে। চাল-আটা-সয়াবিনের দামও বাড়তি। তবে স্বস্তি ফিরেছে ডিম ও সবজির বাজারে।

রাজধানীর বাজারে সব নিত্যপণ্যের দেখা মিললেও নেই চিনি। আর এই সংকট চলছে দুই মাস ধরে।

খোলা চিনি উধাও হলেও, পাওয়া যাচ্ছে প্যাকেট চিনি। সরকার নির্ধারিত দাম ১০৮ টাকা হলেও বিক্রি হচ্ছে এর চেয়ে বেশি দামে। এ অবস্থার জন্য বিপণন প্রতিষ্ঠানগুলোকে দুষছেন বিক্রেতারা।

কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে চালের দাম। মোটা পাইজাম ৫৬-৬০ টাকা, মাঝারি মানের মিনিকেট ৭০-৭২ ও সরু নাজির বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি।

আর আটার দাম এক মাসে বেড়েছে তিন দফা। এখন বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। আর বোতলের সয়াবিনের দাম ১৯০ টাকা লিটার।

তবে স্বস্তি ফিরেছে ডিমের দামে, বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা ডজনে। সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। শিম, মুলা, বাঁধাকপি ও ফুলকপি কেনা যাচ্ছে ৪০ টাকার মধ্যে। তবে টমেটোর দাম এখনও ১০০ টাকার ওপরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com