বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

‘৭১-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে’

৭১-এর পরাজিত শক্তি আবারও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সাভার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ১০ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ বলেন, বিজয়ের মাসে আবারও ১৯৭১-এর পরাজিত শক্তি সভা সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।

তিনি বলেন, ঢাকা জেলার নেতা কর্মীরা সব সময় মাঠে ছিল। আগামী ১০ ডিসেম্বর সাভারের জনসভা সফল করার জন্যও তারা মাঠে থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com