সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএসএমএমইউয়ে ফেলোশীপ প্রোগ্রাম চালুসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এডভান্স ফেলোশীপ প্রোগ্রাম চালু হয়েছে।
সভায় এছাড়া ইন্টিগ্রেটেড রিসার্চ সেল তৈরি,প্যাথলজি বিভাগের এডভান্স ফেলোশীপ ইন হিস্টোপ্যাথলজি এবং সাইটোপ্যাথলজি সংক্রান্ত ফেলোশীপ কোর্স ওকোর্স কারিকুলাম অনুমোদিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ৬৮তম সিন্ডিকেট সভায় এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বাত রোগীদের চিকিৎসার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেনারেল রিউমাটোলজি, ইমিউনো রিউমাটোলজি ডিভিশন চালুর সিদ্ধান্ত হয়। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে এমডি ও এমএস ‘ফেইজ এ’ তে মার্চ আগামী বছর  হতে আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা.একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান,ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম,ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো: হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন,কোভিড মহামারীর সময়ে দেশের রোগীদের চিকিৎসাসেবা দেয়ার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা প্রমাণ করেছেন,দেশের রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের চিকিৎসকরাই চিকিৎসাসেবা প্রদানে সক্ষম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com