সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আইসিএমএবি পদক পুরুস্কার পেলো বিএটি বাংলাদেশ

দ্যা ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ‘সেরা কর্পোরেট পুরস্কার (গোল্ড)’-এ ভূষিত হয়েছে বিএটি বাংলাদেশ।
২০২১ সালের এমএনসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএটি বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। ২০১৬ সাল থেকে টানা ৬ বার এ সম্মাননায় ভূষিত হলো বিএটি বাংলাদেশ।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র  সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জাতীয় অর্থনীতিতে অবদান রাখা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও কর্মদক্ষতামূলক প্রতিযোগিতাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবছর আইসিএমএবি পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com