সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ইরানে নৈতিকতা পুলিশকে বাতিল করা হয়েছে। কঠোর পোশাক নীতি লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনির গ্রেপ্তার ও মৃত্যুর কারণে দুই মাসেরও বেশি সময় বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। স্থানীয় গণমাধ্যম রবিবার এ তথ্য জানিয়েছে।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরির বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ‘বিচার বিভাগের সঙ্গে নৈতিকতা পুলিশের আর কোনো সম্পর্ক নেই’ এবং বাহিনীটি বিলুপ্ত করা হয়েছে।