সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ইসলামী ব্যাংক, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী চার মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।
সম্প্রতি গণমাধ্যমে ইসলামী ব্যাংকে ও এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারি নিয়ে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) , পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট ব্যাংককে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
একইসাথে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কতৃর্পক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
অনুসন্ধানে কিছু পেলে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে। আগামী বছরের ৫ এপ্রিল শুনানির পরবর্তী দিন রেখেছেন আদালত।