শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

গুপ্তচরবৃত্তির জন্য টিকটক ব্যবহার করা হতে পারে, উদ্বেগ এফবিআইয়ের

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রে। শুক্রবার মিশিগান ইউনিভার্সিটিতে তিনি এ কথা জানান।

এফবিআই প্রধান বলেছেন, এ জিনিসগুলো (টিকটক) এমন একটি সরকারের হাতে রয়েছে যারা যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে গুরুত্ব দেয় না। এ ছাড়াও তাদের (চীন) এমন একটি মিশন রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সর্বোত্তম স্বার্থের সঙ্গে খুবই বিরোধপূর্ণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com