সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০২ অপরাহ্ন
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে বিএনপির রুহুল কবির রিজভীসহ ৪৭০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানায় মামলাটি করা হয়।
গতকাল বুধবার সংঘর্ষের সময় নয়াপল্টন থেকে আটক করা ৪৫০ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এ ঘটনায় মতিঝিল থানায় আরেকটি মামলা করেছে পুলিশ। এই মামলায় আসামি করা হয়েছে ২৮ জনকে, এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে ২০ জনকে।