সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০১ অপরাহ্ন
গাজীপুরে অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের নয় সদস্যকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে জিএমপির কার্যালয়ে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।
পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আট জনকে গ্রেপ্তার করা হয়।