সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশস্থল হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
শনিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, স্পেশাল ফোর্স, স্পেশাল ডগ স্কোয়াড এবং হেলিকপ্টার ইউনিট সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাবের গোয়েন্দা বিভাগকে সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সমাবেশ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। গত তিন দিনে নানা ঘটনার পর শুক্রবার দুপুরে সমাবেশের অনুমতি পাওয়ার পর রাতের মধ্যে ভরে যায় সমাবেশস্থল। এখনো নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। মাঠে জায়গা না হওয়ায় অনেক নেতা-কর্মীই রাস্তায় অবস্থান নিয়েছেন।