সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
দেশের প্রথম টাওয়ার কম্পানি হিসেবে দেশে ১৫ হাজার টাওয়ার স্থাপনের নতুন মাইলফলক অর্জন করেছে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। আজ সোমবার প্রতিষ্ঠানটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ উপলক্ষে ইডটকো বাংলাদেশ-এর কেয়ারটেকার কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আহাম্মদ জুবায়ের আলী বলেন, ‘নিঃসন্দেহে এটি আমাদের জন্য বেশ গর্বের একটি মুহূর্ত। আমাদের প্রাথমিক লক্ষ্য বাংলাদেশে শক্তিশালী ও টেকসই টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা।