সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খিলগাঁও থেকে সাইবার অপরাধে ১ ব্যক্তি গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থেকে সাইবার অপরাধী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতের নাম মোঃ সালমান মিয়া (২৩)। তিনি নারীদের ছবি এডিট করে সোস্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও চিত্র ও ছবি তৈরি করে ছড়িয়ে দিতেন বলে র‌্যাব সূত্র জানায়।
আজ বেলা পৌনে ১২ টার দিকে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, শনিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে  খিলগাঁও এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট  কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত  সালমান মিয়া দীর্ঘদিন ধরে নারীদের ছবি ব্যবহার করে ফেইক এডিটের মাধ্যমে অশ্ল¬ীল ছবি ও ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব¬্যাকমেইল করে আসছিলেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com