সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফল প্রকাশ করা হবে।
বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফলাফল পাওয়া যাবে।
ডিজিটাল পদ্ধতিতে দুটি মাধ্যমে ভর্তি সংক্রান্ত ফলাফল পাওয়া যাবে। এগুলো হলো- টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে। GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
ডিজিটাল লটারির অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের বিভিন্ন কর্মকর্তারা।