সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার। বদলির আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. রবিউল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ) আল বেলী আফিফাকে উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন কমিশনার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com