বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

কক্সবাজারে আওয়ামী লীগের সম্মেলনে সমবেত নেতা-কর্মীরা

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ মঙ্গলবার। প্রায় সাত বছর পর এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সমবেত হয়েছেন নেতা-কর্মীরা।

সম্মেলনে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন ঘিরে পুরো শহর ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে। নতুন নেতৃত্বে কে আসছেন তা নিয়ে চলছে আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী বেশ কয়েকজন নেতা।

দলের দুঃসময়ে যারা হাল ধরেছেন, আগামী দিনের নেতৃত্ব দিতে সফল হবেন এমন নেতাকে বেছে নেওয়ার কথা বলছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com