সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

জেলার অভ্যন্তরীন আমন ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় শেরপুর জেলা খাদ্য গুদামে সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর চেম্বার অব কমাসের সভাপতি আসাদুজ্জামান রওশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ  ব্যবসায়ীগণ।
জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বাসসকে বলেন, এবার জেলায় ৪৮১৮ মেট্রিকটন ধান এবং ৯০৪৯ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ১২৭৮ মেট্রিকটন ধান এবং ৬৪১১ মেট্রিকটন সিদ্ধ চাল, নালিতাবাড়িতে ৯২৩ মেট্রিকটন ধান ও চাল ৯৭২ মেট্রিকটন, শ্রীবরদীতে চাল- ৬৩৭ মেট্রিকটন, ধান- ১১৭৪ মেট্রিকটন এবং ঝিনাইগাতী উপজেলায় ৭৫৮ মেট্রিকটন চাল ও ৬৭৭ মেট্রিককটন ধানের লক্ষ্যমাত্রা প্রদান করা হয়েছে। জেলায় এ পর্যন্ত মিল মালিকদের সাথে প্রাপ্ত চালের মোট বরাদ্দের ৭০ শতাংশ চুক্তির আওতায় এসেছে। কৃষকেরা অ্যাপের মাধ্যমে ২০ হাজার ৮ শত ২৮জন ধান বিক্রয়ের নিবন্ধন করেছেন। কিন্তু এবার মাত্র ১৯৭ জন কৃষক আবেদন করেছে।
সরকার দলীয় হুইপ মোঃ আতিউর রহমান আতিক বলেন, স্বচ্ছতার সহিত কৃষক এবং মিল মালিকেরা যেন ধান বিক্রয় করতে পারে সেজন্য খাদ্য অধিদপ্তরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। যে সকল মিল মালিকেরা এখনও চুক্তিবদ্ধ হননি তাদেরকে দেশ ও জাতির স্বার্থে চুক্তিবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই। কোন গুজবে কান দেবেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com