সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কিয়েভের বিরুদ্ধে ব্যবহৃত ১৩টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

ইউক্রেন বুধবার জানিয়েছে, তারা ইরানের তৈরি এক ডজনেরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কিয়েভের বিরুদ্ধে মস্কোর সর্বশেষ হামলায় এসব ড্রোন ব্যবহার করা হয়। খবর এএফপি’র।
ক্রিসমাস ডে উপলক্ষে হামলা জোরদার না করার প্রতিশ্রুতি দেওয়ার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ যুদ্ধ প্রশ্নে রাশিয়ার নেতাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে একটি আদালত প্রতিষ্ঠায় সহযোগিতা করতে ইউরোপীয় নেতাদের আহ্বান জানানোর পর এসব ড্রোন হামলা চালানো হলো।
ইরানের তৈরি এসব অস্ত্রের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসীরা আজ সকালে কিয়েভের বিভিন্ন স্থানে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের তৈরি ‘শাহেদ’ নামের ১৩টি ড্রোন ব্যবহার করে।’
তিনি আরো বলেন, ‘১৩টি ড্রোনের সবক’টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।’তিনি বাসিন্দাদের বিমান হামলার সাইরেনের ব্যাপারে মনোযোগ রাখার আহ্বান জানান।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ইউক্রেনার্গো জানায়, এসব হামলায় বিদ্যুৎ অবকাঠামোর কোন ক্ষতি হয়নি। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ‘দক্ষতাপূর্ণ’ কাজের জন্য এমনটা সম্ভব হয়েছে। এর কৃতিত্ব সম্পূর্ণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর।
ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে বিগত ১০ মাসে ইউক্রেন প্রায় ভয়াবহ বিমান হামলার শিকার হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com