সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

জেলার মণিরামপুরে গতরাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২০) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৭)। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান,রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জ এলাকা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে আঘাত লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা দায়ের হয়েছ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com