সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুরে ট্রলারের ইঞ্জিনে হাত পেঁচিয়ে চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বরিশাল সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ২টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ট্রলার চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের ছোট ভাই আব্দুল জলিল হাওলাদার জানান, আমার ভাই ট্রলার চালিয়ে সংসার চালাতেন। তিনি গত রাতে ট্রলার চালিয়ে আমাদের বাড়ি থেকে কলাপাড়া পটুয়াখালীর উদ্দেশে রওনা দেযন। কিছুদূর যাওয়ার পর ট্রলারের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেটি মেরামতের জন্য হাত দেওয়া মাত্রই অসাবধানতা বসত তার গায়ের ফুলহাতা শার্টের হাতের কব্জা ইঞ্জিনে পেঁচিয়ে গেলে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে আমরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরিশাল সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি দুই ছেলে তিন মেয়ের জনক ছিলেন।