সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
বিশ্ব বাজারে গমের দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব নেই। বরং বেড়েই চলেছে আটার দাম। সরকারি হিসাব বলছে, গত বছরের চেয়ে দাম বেড়েছে ৭০ ভাগ। ব্যবসায়ীরা চড়া দামের জন্য এলসি খোলার সংকটকে দুষছেন।
তারা বলছেন, কম দামের গম এখনও দেশে পৌঁছায়নি।
খোলা বা প্যাকেটজাত বাজারে সব আটাই যথেষ্ঠ রয়েছে। অথচ প্রতি সপ্তাহে বাড়ছে দাম। দুই সপ্তাহ আগে ২ কেজির প্যাকেট আটা বিক্রি হয় ১৪০ টাকায়, গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। এখন প্যাকেটের গায়ে লেখা দাম ১৬০ টাকা।
টিকে গ্রুপের পরিচালক শফিউল আতহার তাসলিম জানান, আটার দাম দেশে লাগামহীন বাড়লেও বিশ্ব বাজারের চিত্র ভিন্ন। এখন প্রতি টন গম বিক্রি হচ্ছে প্রায় ৩০০ ডলারে। যা তিন মাস আগেও ছিল ৪০০ ডলারের বেশি। তারপরও দেশের বাজারে আটার দাম কমেনি বরং বেড়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আটার দাম নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে।
তেল, চিনির মতো আটাও প্যাকেটজাত করে বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি করে ছয়-সাতটি প্রতিষ্ঠান।