সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ, মহাসড়কে দীর্ঘ যানজট

টাঙ্গাইলে ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে ১৪ কিলোমিটার এলাক‌াজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। র‌বিবার (১৮ ডি‌সেম্বর) ভোররাত সা‌ড়ে ৪টা থে‌কে সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে বঙ্গবন্ধু সেতুর আগে থেকে হ‌তে কা‌লিহাতীর এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি  হ‌য়।

বঙ্গবন্ধু সেতু  ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, র‌বিবার ভোররাত থে‌কে ঘন কুয়াশায় ঢেকে যায় এলাকা।

ফলে দৃষ্টিসীমা ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনা হয়‌নি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী কালের কণ্ঠকে ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছিল না। সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়। কুয়াশার প‌রিমাণ ক‌মে গে‌লে দৃ‌ষ্টিসামী ৬০ মিটার অতিক্রম কর‌লে টোল আদায় শুরু হ‌বে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com