বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

২১ ডিসেম্বর শুরু হচ্ছে আবাসন মেলা

আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ আগামী ২১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে রিহ্যাব এসব তথ্য জানিয়েছে।

তারা জানায়, আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার-২০২২’ আয়োজন করা হয়েছে। এতে ১৮০টি স্টল থাকবে। ফেয়ারে ৩টি ডায়মন্ড প্যাভিলিয়ন, ৭টি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com