বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমির এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২২/এ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের এ শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে।

এদিন সকালে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com