বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

নতুন ‘১২ দলীয় জোটের’ আত্মপ্রকাশ

বিএনপির সমমনা ১২টি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। এ সময় লিখিত বক্তব্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান ৭ দফা দাবি তুলে ধরেন।

বিএনপির দশ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকার পাশাপাশি ও ২৭ দফা রুপরেখার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নতুন জোট।

জোটের একাধিক নেতা জানান, যুগপৎ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে ১২টি রাজনৈতিক দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com