সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেট্রোরেল উদ্বোধন আগামী সপ্তাহেই

আর ছয় দিন পর চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পরদিন থেকেই শুরু হবে যাত্রী পরিবহন। এখন চলছে শেষ সময়ের কাজ।

শুরুতে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে ট্রেন। দেশের প্রথম মেট্রোরেল চালুর খবরে উচ্ছ্বসিত নগরবাসী।

নির্মাণকাজ শুরুর সাড়ে ৬ বছর পর চালু হচ্ছে মেট্রোরেল। প্রথম ভাগে চলবে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার রুটে। এখন চলছে শেষ সময়ের ধোয়ামোছার কাজ। রাঙানো হচ্ছে নিচের সড়ক বিভাজক। ফুটপাত থেকে মূল স্টেশনে যাত্রী ওঠানামার সিঁড়িতে টাইলস বসানোর কাজও শেষের পথে।

রাজধানীতে প্রথম মেট্রোরেল চালুর খবরে বেশ খুশি নগরবাসী। যোগাযোগ-ব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নতির আশাও করছেন তারা।

২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরদিন থেকেই, সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে মেট্রোরেল। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই নয়টি স্টেশনে থামবে ট্রেন।

কর্তৃপক্ষ বলছে, বারটি ট্রেন প্রস্তুত করা হলেও শুরুতে যাত্রী পরিবহন করা হবে ১০টিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com