শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পদ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, যোগ্য কাউকে পেলেই অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সিইও পদ ছেড়ে দেবেন তিনি।

বুধবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন মাস্ক। তবে টুইটারের সফটওয়্যার আর সার্ভার টিমকে তিনি নিজের অধীনেই রাখবেন।

টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কি না, সেই প্রশ্ন রেখে মাস্ক এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের কাছে ভোট চেয়েছিলেন। সেই জরিপে ভোট পড়ে মোট পৌনে দুই কোটি। আর সাড়ে ৫৭ শতাংশ উত্তরদাতা মাস্কের সরে দাঁড়ানোর পক্ষে মত দেন।

ওই ভোটাভুটির ফল প্রকাশের দুদিন পর এ বিষয়ে মুখ খোলেন টুইটারের মালিক মাস্ক। এই ধনকুবের টুইটারের কর্তৃত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির খোলনলচে পাল্টে ফেলেন। জন্ম দিয়ে চলেছেন ব্যাপক সমালোচনার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com