সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে  সন্ধ্যায় বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, বিকেলে বঙ্গভবনে পৌঁছূলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
রাষ্ট্রপতি হামিদ বলেন, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দেশ।
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের সহযোগিতা তুলে ধরে রাষ্ট্রপ্রধান আশা করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।
সাক্ষাৎকালে জাপানের  নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।  দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com