সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় জংলেই রাজ্যে চার দিনের জাতিগত সংঘাতে ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
শনিবার নুয়ের সম্প্রদায়ের তরুণরা আরেকটি সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাত শুরু হয়।
২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা পায় দক্ষিণ সুদান। দেশটিতে দশকের পর দশক ধরে জমি ও গবাদিপশু নিয়ে সম্প্রদায়গুলোর মধ্যে সংঘর্ষ চলে আসছে।
কেলাং জানান, নুয়ের সম্প্রদায়ের সশস্ত্র তরুণরা শনিবার গুমুরুক ও লিকুয়াংগোলে এলাকায় মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে সংঘাতের সূচনা হয়।