সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আড়ম্বরপূর্ণভাবে ১ জানুয়ারি বই উৎসব

মহামারি করোনার কারণে গত দুই বছর পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। তাই ২০২৩ সালের প্রথম দিনেই আড়ম্বরপূর্ণভাবেই বই উৎসব করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) মাউশি অধিদপ্তর থেকে লিখিত এক আদেশে বলা হয়, ১ জানুয়ারি ২০২৩ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ‘পাঠপুস্তক উৎসব দিবস-২০২৩’ উদযাপন করা হবে।

এই দিবস যেন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয় অধিদপ্তরের পক্ষ থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব।

গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে হবে প্রাথমিকের বই উৎসব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বই উৎসবের উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিটি শ্রেণির একজন করে শিক্ষার্থীকে এক সেট বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করবেন।

এ ব্যাপারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদ ইসলাম বলেন, রবিবার বছরের প্রথম দিনেই সারাদেশের আড়ম্বরপূর্ণভাবেই পাঠ্যপুস্তক উৎসব হবে। যেহেতু গত দু’বছর বই উৎসব করা হয়নি তাই এবার জেলা-উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, উৎসব যেন আড়ম্বরপূর্ণ হয়। আমরা বেশিরভাগ বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com