সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘অনির্দিষ্ট’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার : দ.কোরিয়া

সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া শনিবার কমপক্ষে একটি ‘অনির্দিষ্ট ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার পাঁচটি ড্রোন অভিন্ন সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশের মাত্র কয়েকদিন পর তারা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। খবর এএফপি’র।
উত্তর কোরিয়া তাদের সবচেয়ে অত্যাধুনিক আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রসহ নজিরবিহীনভাবে একের পর এক বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোয় এ বছর কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা চরম বৃদ্ধি পেয়েছে। গত মাসে আন্ত:মহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শনিবার বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে একটি অনির্দিষ্ট  ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি জাপান সাগর নামে পরিচিত বলে তিনি উল্লেখ করেন।’
সোমবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশ করায় দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি নেয় এবং হেলিকপ্টার অভিযান চালায়।
কিন্তু পাঁচ ঘণ্টার অভিযান সত্ত্বেও সামরিক বাহিনী কোন ড্রোন গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়। এরফলে ব্যাপক সমালোচনা হয় এবং দেশের প্রতিরক্ষামন্ত্রী ক্ষমা চান।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ঘটনাটিকে ‘অসহনীয়’ বলেছেন।
তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়াকে এমনটা নিশ্চিত করতে হবে যে ‘উস্কানি সব সময় কঠোর পরিণতির মুখোমুখী হয়, পিয়ংইয়ং তা যাতে বুঝতে পারে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com