শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গুগল-মেটাকে মাটিতে নামানোর বছর

বিশ্ব অর্থনীতির পরিস্থিতি যা-ই হোক না কেন, সিলিকন ভ্যালিতে সূর্য যেন কখনোই ডোবার নয়। সেখানে সূর্য বরাবরই থেকেছে মধ্যগগণে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট জানাচ্ছে, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত এই এক দশকে সবচেয়ে বড় পাঁচটি প্রযুক্তি কোম্পানি যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের পাঁচগুণ বেশি আয় ও মুনাফা করে গেছে নিয়মিত। এমনকি করোনা যখন সবার জন্য ছিল হুমকি, এই পাঁচ কোম্পানির জন্য তা ছিল রীতিমতো আশীর্বাদ। এই গোটা সময়ে তাদের মুনাফা বেড়েছে ঈর্ষণীয় হারে। এই পাঁচ কোম্পানি হলো-অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, আমাজন ও মেটা।

কিন্তু এখন স্পষ্টতই দৃশ্য বদলের সব ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বছরের শেষ প্রান্তিকে এসে মেটা আর বিষয়টি লুকোছাপা করতে পারল না। ঘোষণা দিয়ে কর্মী ছাঁটাই করলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার আগেই অবশ্য টুইটারের কর্মী ছাঁটাইয়ের ঘোষণাটি এসেছিল ইলোন মাস্কের কাছ থেকে। এর পর এই ধারাবাহিকতা মেনেই যেন আমাজনও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল। সব মিলিয়ে কত কর্মী ছাঁটাই হলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিকের তথ্যমতে, ২০২২ সালের নভেম্বর পর্যন্ত সিলিকিন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অন্তত ১ লাখ ২০ হাজার কর্মী ছাঁটাই করেছে। আর ডিসেম্বরে এই সংখ্যা দেড় লাখে পৌঁছেছে বলে জানিয়েছে বিভিন্ন খাতের কর্মী ছাঁটাই সম্পর্কিত তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান লে-অফ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com