মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
‘দোকান তো পুড়ে নাই, পুড়ে গেছে আমার জীবন। ঋণ করে ফুটপাতে দোকান দিয়ে পরিবার নিয়ে কোনমতে জীবনযাপন করছি। আজ দোকান আগুনে পুড়ে ছাই, পরিবার নিয়ে কোথায় যায়? ঋণের টাকা কোথায় থেকে দেই’ এভাবেই বললেন ফুটপাতের ব্যবসায়ী মোকলিছ মিয়া।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড ও পোস্ট অফিস রোডের যমুনা পেট্রলপাম্প সংলগ্ন পুরাতন কাপড়ের ৩৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পাম্পে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকও আগুনে পুড়ে যায়। শনিবার রাত ৪টায় আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থায়ীরা।
তারা আরও বলেন, ‘যদি পাম্পে আগুন ছড়িয়ে যেত তবে সারা শ্রীমঙ্গল আজ পুড়ে ছাই হতো। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসে পাম্পে যাতে আগুন না ছড়ায় সে ব্যবস্থা করি।’
তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. আবু তাহের বলেন, আমরা ৪টা ১৯ মিনিটে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিটের চারটি লাইন দিয়ে এবং মৌলভীবাজার থেকে একটি ইউনিট একটি লাইন দিয়ে আমরা তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, কাছে ছিল পাম্পে আগুন ছড়িয়ে যেত তবে সারা শ্রীমঙ্গল আজ পুড়ে ছাই হতো। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসে পাম্পে যাতে আগুন না ছড়ায় সে ব্যবস্থা করি এবং পুরান কাপড়ের দোকানগুলি পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কিসের থেকে তা জানা যায়নি ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। তদন্তসাপেক্ষে জানাতে পারবো।
শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক জানান, আগুন লেগেছে কারেন্টের ট্রান্সমিটার থেকে যখন ট্রান্সমিটার থেকে আগুনের ছিটা চারদিকে পড়তেছে আর প্রত্যেক দোকানে আগুন বাড়তেছিল।
সাইফুর রহমান মার্কেটের সাধারণ সম্পাদক বলেন, ৩৭ দোকান আগুনে পুড়েছে ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকারও বেশি। এই ক্ষুদ্র দোকানদাররা সবাই ঋণ করে অনেক কষ্ট করে দোকান দিয়েছে এই দোকান দিয়ে তাদের পেটে ভাত জোগায়, উনি সন্দেহ করতেছেন যে কেউ এখানে আগুন লাগিয়েছে।
ঘটনাস্থলে সকালে সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠন পরিদর্শন করেছেন দোকানিদের সান্ত্বনা দিয়ে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহযোগিতা করার আশ্বাস দেন।